নির্ধারিত সময়ের আগেই ভারতে ভিড়ছে রাশিয়ার বিশালাকার তেলবাহী ট্যাঙ্কার

নির্ধারিত সময়ের আগেই ভারতে ভিড়ছে রাশিয়ার বিশালাকার তেলবাহী ট্যাঙ্কার

বিস্ময়করভাবে গতিপথ বদলে চিনের বদলে ভারতের নিউ ম্যাঙ্গালোর বন্দরের দিকে ধেয়ে আসছে রুশ তেলের জাহাজ ‘অ্যাকোয়া টাইটান’। অতিরিক্ত সচিব রাজেশ সিনহা জানিয়েছেন, প্রায় ৭.৭ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে আগামী ২১ মার্চ এটি দেশে পৌঁছাবে। মূলত মধ্যপ্রাচ্যের চরম যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ নিশ্চিত করতে এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে ইরান ও ইজরায়েল সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে আটকে পড়েছে ২২টি ভারতীয় পণ্যবাহী জাহাজসহ কয়েকশ নাবিক। বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়লেও স্বস্তি দিয়েছে রান্নার গ্যাস নিয়ে গুজরাটে পৌঁছানো দুটি ভারতীয় জাহাজ। বর্তমানে আটকে পড়া নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে তৎপরতা চালাচ্ছে দিল্লি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *