ভোটের মুখে বড়সড় রদবদল, আজই কি বাদ পড়ছে ৮ লক্ষ ভোটাধিকারীর নাম

ভোটের মুখে বড়সড় রদবদল, আজই কি বাদ পড়ছে ৮ লক্ষ ভোটাধিকারীর নাম

রাজ্যের ভোটার তালিকায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আজই প্রকাশিত হতে পারে বিবেচনাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২৫ লক্ষ ৩৪ হাজার নামের নিষ্পত্তি করা হয়েছে, যার মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম তালিকা থেকে বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে প্রায় ৮ লক্ষ মানুষ ভোটাধিকার হারাতে পারেন বলে মনে করা হচ্ছে।

এই সংবেদনশীল বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল এবং মুখ্যসচিব। আইনি ও প্রশাসনিক জটিলতা এড়াতে এই উচ্চপর্যায়ের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। খসড়া তালিকার স্ক্রুটিনি শেষে এই চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *