ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলার রণকৌশল ট্রাম্পের মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ ঘনীভূত

ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলার রণকৌশল ট্রাম্পের মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ ঘনীভূত

কাতারের প্রাকৃতিক গ্যাস ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স সূত্রের খবর অনুযায়ী, ওয়াশিংটনের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালীকে ইরানি প্রভাবমুক্ত করা এবং খর্গ দ্বীপের দখল নিয়ে তেহরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া। এছাড়া ইরানের পরমাণু ভাণ্ডার ও ইউরেনিয়াম কেন্দ্রগুলো নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা থাকলেও সেনার জীবনের ঝুঁকির কথা মাথায় রেখে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে কাতারের এলএনজি কেন্দ্রে পাঁচটি মিসাইল হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দোহা। এই পরিস্থিতির প্রেক্ষিতে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, পুনরায় হামলা হলে আমেরিকা ভয়ংকর পদক্ষেপ গ্রহণ করবে। অন্যদিকে ইরানের ‘সাউথ পার্স’ গ্যাস কেন্দ্রে ইজরায়েলি হামলার দায় অস্বীকার করে মার্কিন প্রশাসন জানিয়েছে, সেটি ইজরায়েলের একক সিদ্ধান্ত ছিল। বর্তমানে মার্কিন উপকূলে রহস্যময় ড্রোনের আনাগোনা এবং মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি বিশ্বজুড়ে সামরিক ও অর্থনৈতিক উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *