শিলিগুড়ির অভিজাত হোটেলে তরুণীকে আটকে পৈশাচিক নির্যাতন চালিয়ে শ্রীঘরে ঠাঁই হলো প্রেমিকের

শিলিগুড়ির অভিজাত হোটেলে তরুণীকে আটকে পৈশাচিক নির্যাতন চালিয়ে শ্রীঘরে ঠাঁই হলো প্রেমিকের

শিলিগুড়ির চেকপোস্ট এলাকার এক নামী হোটেলে প্রেমিকার ওপর তিন দিন ধরে মধ্যযুগীয় বর্বরতা চালানোর অভিযোগে নকশালবাড়ির বাসিন্দা অভিনব ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে গত মঙ্গলবার পার্টি দেওয়ার নাম করে তরুণীকে হোটেলে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে হাত-পা বেঁধে দফায় দফায় ধর্ষণ এবং শরীরে সিগারেটের ছ্যাঁকা দিয়ে অকথ্য নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

বুধবার রাতে সুযোগ বুঝে হোটেল থেকে পালিয়ে রক্তাক্ত অবস্থায় ভক্তিনগর থানায় পৌঁছান নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে পাকড়াও করে। বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী। ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই নৃশংস ঘটনায় পর্যটন শহর শিলিগুড়িতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *