মার্চে তুষারপাতে বিপর্যস্ত সিকিম: বন্ধ ছাঙ্গু ও নাথু-লা সফর, জারি কমলা সতর্কতা

মার্চে তুষারপাতে বিপর্যস্ত সিকিম: বন্ধ ছাঙ্গু ও নাথু-লা সফর, জারি কমলা সতর্কতা

মার্চের শেষে অপ্রত্যাশিত ভারী তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে পূর্ব সিকিমের ছাঙ্গু উপত্যকা। বুধবার রাত থেকে একটানা তুষারপাতের জেরে জওহরলাল নেহরু রোড বরফের পুরু চাদরে ঢেকে যাওয়ায় যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। প্রতিকূল আবহাওয়ার কারণে নাথু-লা পাস এবং বাবা মন্দির সহ উঁচু এলাকার পর্যটন কেন্দ্রগুলিতে ভ্রমণের পারমিট আপাতত স্থগিত রাখা হয়েছে।

তুষারপাতের কারণে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনগুলিকে সর্বোচ্চ ১৫ মাইল পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এদিকে সিকিমের গ্যাংটক, পকিয়ং ও মঙ্গন সহ বিভিন্ন জেলায় অতিভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির ‘কমলা সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দপ্তর। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রাকৃতিক দুর্যোগের দাপট অব্যাহত রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলাতেও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা থাকায় পর্যটন ও জনজীবনে বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *