নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিতে আস্থা, চিন্নাস্বামীতে আরসিবির সঙ্গী এআই

নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিতে আস্থা, চিন্নাস্বামীতে আরসিবির সঙ্গী এআই

আগামী ২৮ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের ১৯তম আসর। গতবারের অপ্রীতিকর ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ম্যাচগুলোতে ভিড় সামলাতে এবং দর্শকদের সুরক্ষা নিশ্চিত করতে এবার বড় ভূমিকা নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।

সূত্রের খবর, স্টেডিয়ামের প্রতিটি গেটে এআই চালিত নজরদারি ব্যবস্থা থাকবে। কোনো নির্দিষ্ট প্রবেশপথে অতিরিক্ত ভিড় জমলে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তাৎক্ষণিকভাবে সেই গেট বন্ধ করে দেওয়া হবে। দর্শকদের নিরাপদ আসনে বসানোর পরেই পুনরায় প্রবেশাধিকার দেওয়া হবে। এছাড়া ৩৫ হাজার দর্শকের সুষ্ঠু প্রবেশ নিশ্চিত করতে ম্যাচ শুরুর তিন-চার ঘণ্টা আগেই গেট খোলার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক স্তরে নিরাপত্তা জোরদার করতে কর্নাটক সরকার স্টেডিয়ামের ভেতরে ও বাইরে পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স ও গ্রিন করিডরের ব্যবস্থা রেখেছে। জরুরি চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালগুলোকেও সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচ ছাড়াও একটি প্লে-অফ ও ফাইনাল ম্যাচ আয়োজিত হওয়ার কথা বেঙ্গালুরুতে। তাই নারী ও শিশুদের জন্য পৃথক প্রবেশপথসহ কঠোর নিয়মাবলি জারি করেছে কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *