হরমুজ প্রণালী সচল করতে ইরানের বিরুদ্ধে এককাট্টা ৬ শক্তিশালী রাষ্ট্র

হরমুজ প্রণালী সচল করতে ইরানের বিরুদ্ধে এককাট্টা ৬ শক্তিশালী রাষ্ট্র

ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে চরম জ্বালানি সংকট দেখা দিয়েছে। তেহরানের হুমকির মুখে তৈরি এই অচলাবস্থা কাটাতে এবার জোটবদ্ধ হয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও জাপান। এই ছয় শক্তিধর দেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে নিরাপদে পণ্যবাহী জাহাজ চলাচল নিশ্চিত করার অঙ্গীকার করেছে।

যৌথ বিবৃতিতে দেশগুলো কাতার ও সৌদির তেল-গ্যাস প্ল্যান্টে ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তেহরানের কর্মকাণ্ডে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ বিঘ্নিত হওয়ার বিষয়টিকে তারা অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতাবস্থা ফেরাতে এবং সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখতে এই জোট এখন সম্মিলিত পদক্ষেপ নিতে প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *