গ্যাস সংকটের কোপ কলকাতার ঐতিহ্যে, সাময়িকভাবে বন্ধ নিউ মার্কেটের শতাব্দী প্রাচীন নাহুমস

গ্যাস সংকটের কোপ কলকাতার ঐতিহ্যে, সাময়িকভাবে বন্ধ নিউ মার্কেটের শতাব্দী প্রাচীন নাহুমস

পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে বাণিজ্যিক রান্নার গ্যাসের তীব্র সংকটে বিপর্যস্ত কলকাতার খাদ্য শিল্প। এর জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল নিউ মার্কেটের ১২০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বেকারি ‘নাহুম অ্যান্ড সন্স’। দোকানের বাইরে ঝোলানো বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য পরিস্থিতির’ কারণ দেখিয়ে ১৮ থেকে ২২ মার্চ পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়েছে। শহরের অন্যতম আইকনিক এই প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় খাদ্যরসিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বেকারির কর্মী জগদীশ হালদার জানান, বেশ কিছুদিন ধরেই বাণিজ্যিক এলপিজি সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছিল। সীমিত গ্যাসে উৎপাদন কমিয়ে কোনোক্রমে কাজ চালানো হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পর্যাপ্ত জ্বালানির অভাবে স্বাভাবিক ব্যবসা পরিচালনা করা আসাম্ভব হয়ে পড়ায় কর্তৃপক্ষ এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। নাহুমস ছাড়াও শহরের একাধিক রেস্তরাঁয় ইতিমধ্যে মেনুর বেশ কিছু পদ বন্ধ রাখতে হয়েছে।

গ্যাসের এই হাহাকার পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার অভিযোগ উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে রান্নার গ্যাসের ঘাটতি নেই বলে দাবি করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। শহরের গ্যাস চালিত অটো পরিষেবাও সংকটের মুখে পড়েছে। একের পর এক ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হতে থাকলেও কেন্দ্র কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে। সকলে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *