অভয়ার নাম ব্যবহার করছে বামপন্থীরা! বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার বাবা-মায়ের
March 20, 20262:22 pm

অভয়ার মৃত্যু নিয়ে রাজনীতির নোংরা খেলা খেলছে বামেরা! খোদ নির্যাতিতার বাবার নিশানায় এবার বামপন্থী দলগুলো। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, আন্দোলনের নামে আসলে ভোটের অঙ্ক কষছে তারা। বামপন্থীরা নাম ভাঙিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে না, বরং তৃণমূলকে সুবিধা করে দিতেই তাদের এই বিশেষ প্রার্থী বিন্যাস। মেয়ে হারানো বাবার সরাসরি দাবি, আন্দোলনের চেয়েও নিজেদের পায়ের তলার মাটি শক্ত করাই এদের মূল লক্ষ্য। বামপন্থীদের এই ‘অসৎ উদ্দেশ্য’ নিয়ে এখন রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।