পলাশীপাড়ায় প্রার্থী বদলের দাবিতে তৃণমূলের তুলকালাম, ২৩ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ

পলাশীপাড়ায় প্রার্থী বদলের দাবিতে তৃণমূলের তুলকালাম, ২৩ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ

নদিয়ার পলাশীপাড়ায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসেবে রুকবানুর রহমানের নাম আসতেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কর্মী-সমর্থকরা। প্রাক্তন বিধায়ক মানিক ভট্টাচার্যকে বাদ দিয়ে ‘বহিরাগত’ প্রার্থী মনোনীত করায় ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে অন্তত ২৩টি দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

আন্দোলনকারীরা ‘ভূমিপুত্র চাই’ স্লোগান তুলে সন্ধ্যায় পলাশীপাড়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। প্রায় এক হাজার কর্মী-সমর্থকের দাবি, রুকবানুর রহমানের পরিবর্তে স্থানীয় নেতা অনুপ রায়কে প্রার্থী করতে হবে। বিক্ষোভকারীদের মতে, বহিরাগত প্রার্থীকে সাধারণ মানুষ পাশে পাবেন না, যা নির্বাচনে দলের জয়কে অনিশ্চিত করে তুলতে পারে।

স্থানীয় কর্মী আব্দুল খালেক ও সনাতন মণ্ডলের দাবি, এলাকার উন্নয়নে ভূমিপুত্রের বিকল্প নেই। দলের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা পর্যন্ত তারা কোনো নির্বাচনী প্রচারে অংশ নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। প্রার্থীর নাম প্রত্যাহার না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *