ভারতের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্রে পাকিস্তান! মিয়ানমারে আইএইসআই-এর গোপন ডেরা

এক মার্কিন ও ছয় ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তারের পর এনআইএ-র হাতে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। জানা গেছে, মিয়ানমারের গহীন জঙ্গলে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এই নাশকতামূলক কার্যকলাপে সরাসরি সমর্থন জোগাচ্ছে তুরস্কের গোয়েন্দা সংস্থা এনআইও।
গোয়েন্দা সূত্রের খবর, আইএসআই-এর এই ‘ডেথ নেটওয়ার্ক’ এখন বাংলাদেশ, নেপাল, রাশিয়া এবং শ্রীলঙ্কায় ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ঢাকার ‘ঢাকা ডেস্ক’ ব্যবহার করে হুজি এবং জামাত-উল-মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীকে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সম্প্রতি কক্সবাজারের স্পর্শকাতর সেনা ছাউনিতে রহস্যময় বিদেশি নাগরিকদের আনাগোনা এবং মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরসাকে পুনরায় সক্রিয় করার চেষ্টা ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও বাংলার নিরাপত্তার জন্য চরম উদ্বেগ তৈরি করেছে। সমুদ্রপথে অস্ত্র পাচারের নীল নকশাও তৈরি করেছে পাকিস্তান, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে বড়সড় হুমকির মুখে ঠেলে দিচ্ছে।