বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ ঝড়: রেকর্ড অগ্রিম টিকিট ও মধ্যরাতের শো ঘিরে তুঙ্গে উন্মাদনা

বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ ঝড়: রেকর্ড অগ্রিম টিকিট ও মধ্যরাতের শো ঘিরে তুঙ্গে উন্মাদনা

আদিত্য ধর পরিচালিত বহুল প্রতিক্ষীত চলচ্চিত্র ‘ধুরন্ধর ২’ মুক্তির সাথে সাথেই বক্স অফিসে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রণবীর সিং অভিনীত ‘হামজা’ চরিত্রটি শক্তিশালী সংলাপ ও দুর্ধর্ষ অ্যাকশনের কারণে দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। ছবিটির উন্মাদনা এতটাই যে মুম্বই ও থানেসহ বিভিন্ন শহরে গভীর রাতেও বিশেষ শো চালানো হচ্ছে। এমনকি দর্শকদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে প্রেক্ষাগৃহগুলোতে ২৪ ঘণ্টা প্রদর্শনের পরিকল্পনা করছেন হল মালিকরা।

মুক্তির আগে ছবিটিকে ঘিরে আইনি জটিলতা তৈরি হয়েছিল। শুটিং চলাকালীন অবৈধভাবে ড্রোন ব্যবহারের অভিযোগে নির্মাতা সংস্থার বিরুদ্ধে মুম্বই পুলিশ ও কর্পোরেশন কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল। তবে এই বিতর্ক ছবির ব্যবসায়িক সাফল্যে কোনো প্রভাব ফেলতে পারেনি। বরং ট্রেলার মুক্তির পর থেকেই অগ্রিম টিকিট বিক্রিতে অভাবনীয় সাড়া মিলেছে। প্রতিবেদন অনুযায়ী, মুক্তির আগেই প্রায় ১৫ লক্ষ টিকিট বিক্রি হয়ে এক অনন্য রেকর্ড গড়েছে এই সিনেমাটি।

হিন্দি, তামিল, তেলুগুসহ পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া সাড়ে চার ঘণ্টার এই ছবিটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে। প্রেক্ষাগৃহের বাইরে দীর্ঘ লাইন এবং সিনেমা শেষে দর্শকদের উচ্ছ্বাসই প্রমাণ করে যে ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে বড়সড় কামাল দেখিয়েছে। শক্তিশালী নির্মাণশৈলী এবং টানটান উত্তেজনার এই গল্পটি বর্তমানে চলচ্চিত্র জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *