বঙ্গে ফের হাইভোল্টেজ সফর! ভোটের প্রস্তুতির খতিয়ান নিতে কলকাতায় ডেপুটি নির্বাচন কমিশনার

বঙ্গে ফের হাইভোল্টেজ সফর! ভোটের প্রস্তুতির খতিয়ান নিতে কলকাতায় ডেপুটি নির্বাচন কমিশনার

বিধানসভা ভোটের তপ্ত আবহেই ফের রাজ্যে পা রাখছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। আগামী ২৫ ও ২৬ তারিখ তাঁর এই বিশেষ সফর ঘিরে তুঙ্গে রাজনৈতিক শোরগোল। সূত্রের খবর, দু’দিনের এই সফরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন তিনি। খতিয়ে দেখা হবে ভোট প্রস্তুতির খুঁটিনাটি।

ভোট ঘোষণার আগে খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসে কড়া বার্তা দিয়েছিল। এবার প্রস্তুতি কতদূর এগোল, তা দেখতেই ডেপুটি কমিশনারের এই ঝটিকা সফর। একদিকে ভোটার তালিকা ও স্বচ্ছ নির্বাচন নিয়ে কমিশনের ‘গ্যারান্টি’, অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে ভোটারদের নাম বাদ দেওয়া ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো চাঞ্চল্যকর অভিযোগ— সব মিলিয়ে পরিস্থিতি এখন টানটান।

সম্প্রতি প্রশাসনিক স্তরে একঝাঁক রদবদল ঘটিয়েছে নির্বাচন কমিশন। সরানো হয়েছে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে একাধিক জেলার ডিএম ও এসপি-দের। কমিশনের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে শাসকদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে কমিশনের কাছে কড়া চিঠি পাঠিয়েছেন। প্রশাসনিক রদবদল থেকে শুরু করে রাজনৈতিক চাপানউতোর, সব মিলিয়ে জ্ঞানেশ ভারতীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *