২০২৬ নির্বাচনে মমতার মাস্টারস্ট্রোক! মহিলাদের ১৭০০ আর বেকারদের পকেটে যাবে ১৫০০ টাকা

২০২৬ নির্বাচনে মমতার মাস্টারস্ট্রোক! মহিলাদের ১৭০০ আর বেকারদের পকেটে যাবে ১৫০০ টাকা

তৃণমূলের ইস্তেহারে বড় ধামাকা! লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়িয়ে সাধারণ পরিবারের মহিলাদের জন্য ১৫০০ এবং এসসি-এসটিদের জন্য ১৭০০ টাকা মাসিক ভাতার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মহিলারা নন, এবার বেকার যুবক-যুবতীদের জন্য মাসে ১৫০০ টাকা করে ‘পকেট মানি’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ঘাসফুল শিবির।

বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের মন টানতে একগুচ্ছ জনমোহিনী প্রকল্প নিয়ে এল শাসকদল। এবার পাড়ায় পাড়ায় চিকিৎসার সুবিধার্থে চালু হচ্ছে ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবা। এর পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হাজার হাজার স্কুলকে স্মার্ট স্কুলে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনিক কাজ আরও গতিশীল করতে রাজ্যে তৈরি হবে ৭-৮টি নতুন জেলা।

শিল্প ও কর্মসংস্থানে জোর দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা এখন দেশের সেরা। ১.৫ কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে এই সেক্টরে। এদিন ইস্তেহার প্রকাশের মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানান মমতা। কেন্দ্রীয় এজেন্সির ভয়কে উপেক্ষা করে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ থাকার ডাক দিয়েছেন তিনি।

তৃণমূলের ইস্তেহারে সেরা চমকগুলো একনজরে

  • লক্ষ্মীর ভাণ্ডারে বড় বৃদ্ধি— মহিলারা পাবেন ১৫০০ থেকে ১৭০০ টাকা
  • বেকার যুবকদের জন্য মাসে ১৫০০ টাকা পকেট মানি
  • ঘরে বসে চিকিৎসার জন্য আসছে ‘দুয়ারে চিকিৎসা’ প্রকল্প
  • রাজ্যে তৈরি হচ্ছে ৭ থেকে ৮টি নতুন জেলা ও ব্লক
  • হাজার হাজার স্কুল হচ্ছে আধুনিক মানের স্মার্ট স্কুল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *