নির্বাচন কমিশনার নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি সূর্যকান্ত

নির্বাচন কমিশনার নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি সূর্যকান্ত

নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সুপ্রিম কোর্টে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন ভারতের প্রধান বিচারপতি (CJI) সূর্যকান্ত। শুক্রবার বিচারপতি জ্যোমিল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঁচোলির বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলে তিনি এই নাটকীয় ঘোষণা দেন।

কেন এই সরে দাঁড়ানো

শুনানি চলাকালীন প্রধান বিচারপতি নিজেই প্রশ্ন তোলেন, ‘স্বার্থের সংঘাত’ বা ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’ নিয়ে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে পারে কি না। মামলাকারী পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ জানান যে, ভবিষ্যতে প্রধান বিচারপতি হতে পারেন এমন কেউ এই বেঞ্চে না থাকাই শ্রেয়। এই যুক্তি মেনে নিয়ে সিজেআই সূর্যকান্ত মামলাটি থেকে সরে দাঁড়ান এবং নির্দেশ দেন যেন এমন কোনো বেঞ্চে এটি তালিকাভুক্ত করা হয় যেখানে বর্তমান বা হবু প্রধান বিচারপতি থাকবেন না।

বিতর্কের মূলে কী আছে

২০২৩ সালে সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়েছিল, নির্বাচন কমিশনার নিয়োগের কমিটিতে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার পাশাপাশি প্রধান বিচারপতিকেও থাকতে হবে। কিন্তু পরবর্তীতে কেন্দ্রীয় সরকার নতুন আইন এনে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে সেখানে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে অন্তর্ভুক্ত করে। এই নতুন আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করেই আদালতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। বিরোধীদের দাবি, এই পরিবর্তনের ফলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে। আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে এখন তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *