ম্যাট্রিমোনিয়াল সাইটে জীবনসাথী খুঁজতে গিয়ে খোয়ালেন ৪৯ লাখ টাকা! প্রেমের জালে সর্বস্বান্ত স্কুল শিক্ষক

ম্যাট্রিমোনিয়াল সাইটে জীবনসাথী খুঁজতে গিয়ে খোয়ালেন ৪৯ লাখ টাকা! প্রেমের জালে সর্বস্বান্ত স্কুল শিক্ষক

অনলাইনে জীবনসাথী খুঁজছেন? সাবধান! লখনউয়ের এক স্কুল শিক্ষকের সাজানো সংসার গড়ার স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ম্যাট্রিমোনিয়াল অ্যাপে ‘ইশা দেশাই’ নামে এক মহিলার প্রোফাইল দেখে প্রেমে পড়েছিলেন তিনি। নিজেকে মুম্বাইয়ের সফল ব্যবসায়ী পরিচয় দিয়ে ওই মহিলা সুকৌশলে শিক্ষকের বিশ্বাস অর্জন করেন।

প্রেমের আলাপের মাঝেই শুরু হয় ইনভেস্টমেন্টের গল্প। মোটা মুনাফার টোপ দিয়ে ওই শিক্ষকের কাছ থেকে ধাপে ধাপে হাতিয়ে নেওয়া হয় ৪৯ লাখ টাকা। যখনই তিনি টাকা তুলতে যান, উল্টে আরও ৩৩ লাখ টাকা ট্যাক্স দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় আইনি ভয় দেখানো ও ইডির হুমকির পালা। তদন্তে নেমে সাইবার পুলিশ জানতে পেরেছে, এটি একটি পরিকল্পিত ‘রোমান্স স্ক্যাম’। সুন্দরী নারীর ছবি ও মিষ্টি কথার আড়ালে ওত পেতে থাকা প্রতারক চক্র এভাবেই সাধারণ মানুষের আজীবনের সঞ্চয় লুটে নিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *