নিরাপদ হবে হোয়াটসঅ্যাপ, ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট ও কল

নিরাপদ হবে হোয়াটসঅ্যাপ, ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট ও কল

মেটা ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে। এখন থেকে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর শেয়ার না করেই হোয়াটসঅ্যাপে মেসেজ, ভিডিও এবং ভয়েস কল করা সম্ভব হবে। এর জন্য ব্যবহারকারীকে কেবল একটি অনন্য ‘ইউজারনেম’ বা ইউনিক আইডি তৈরি করতে হবে।

কবে আসছে এই ফিচার?

ম্যাসেজিং প্ল্যাটফর্মটি ধাপে ধাপে এই পরিষেবা চালু করবে। ২০২৬ সালের জুন মাসের মধ্যে এর বিটা ভার্সন আসার সম্ভাবনা রয়েছে। এরপর ২০২৭ সালের শেষার্ধ নাগাদ বিশ্বের সমস্ত সাধারণ ও বিজনেস অ্যাকাউন্টের জন্য এই ফিচারটি উন্মুক্ত করা হতে পারে।

কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ?

মোবাইল নম্বর সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট ও সংবেদনশীল নথির সঙ্গে যুক্ত থাকে। নম্বর ফাঁস হলে জালিয়াতির ঝুঁকি থাকে। ইউজারনেম সিস্টেম চালু হলে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বাড়বে এবং অজানা নম্বর থেকে আসা স্ক্যাম বা বিরক্তিকর কলের দাপট কমবে। বিশেষ করে অপরিচিত গ্রুপ বা ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে এখন আর নম্বর দেওয়ার বাধ্যবাধকতা থাকবে না।

ফোন নম্বর কি আর প্রয়োজন হবে না?

রিপোর্ট অনুযায়ী, এই নতুন ব্যবস্থা বিদ্যমান ফোন নম্বর সিস্টেমকে পুরোপুরি বন্ধ করে দেবে না। এটি একটি ঐচ্ছিক ফিচার হিসেবে থাকবে। ব্যবহারকারীরা চাইলে আগের মতো ফোন নম্বর ব্যবহার করতে পারবেন অথবা বাড়তি নিরাপত্তার জন্য ইউজারনেম বেছে নিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *