দফন করার আগেই কেঁদে উঠল ‘মৃত’ শিশু, সরকারি হাসপাতালে চিকিৎসকদের চরম গাফিলতি

দফন করার আগেই কেঁদে উঠল ‘মৃত’ শিশু, সরকারি হাসপাতালে চিকিৎসকদের চরম গাফিলতি

মধ্যপ্রদেশের ভোপালের হামিদিয়া হাসপাতালে এক হাড়হিম করা ঘটনা প্রকাশ্যে এসেছে। ১৮ মার্চ এক প্রসূতি এক প্রিম্যাচিউর কন্যাসন্তানের জন্ম দেন। জন্মের কিছুক্ষণ পরেই চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করে পরিবারের হাতে ডেথ সার্টিফিকেট ধরিয়ে দেন। শোকাতুর পরিবার যখন শিশুটিকে দাফন করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কফনের ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে।

চরম উত্তেজনার মাঝে শিশুটিকে দ্রুত পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে এনআইসিইউ-তে ভর্তি করেন। কিন্তু দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় কফনে বন্দি থাকায় এবং সময়ের আগে জন্ম নেওয়ায় শেষ পর্যন্ত লড়াই করেও প্রাণ হারায় শিশুটি। পরিবারের অভিযোগ, চিকিৎসকরা সঠিকভাবে পরীক্ষা না করেই তাড়াহুড়ো করে শিশুটিকে মৃত ঘোষণা করেছিলেন। এমনকি এই গাফিলতির ঘটনা ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ভিডিও রেকর্ডিংয়েও বাধা দেয় বলে অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনাটি বর্তমান চিকিৎসা ব্যবস্থার কঙ্কালসার রূপটিকেই প্রকট করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *