আরজি করের সেই অভিশপ্ত লিফটে মাঝের ১ ঘণ্টা ঠিক কী ঘটেছিল

আরজি করের সেই অভিশপ্ত লিফটে মাঝের ১ ঘণ্টা ঠিক কী ঘটেছিল

শিশুপুত্রের অপারেশনের আগে আরজি কর হাসপাতালে মর্মান্তিক মৃত্যু হল অরূপ বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার ভোর ৪টে ১৫ থেকে ৫টা ১২— সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই সময়ের ব্যবধানেই লুকিয়ে রয়েছে রহস্য।

অভিযোগ, স্ত্রী ও সন্তানকে নিয়ে শৌচালয়ে যাওয়ার জন্য লিফটে উঠেছিলেন অরূপবাবু। লিফটটি আচমকা বেসমেন্টে নেমে যায় এবং তীব্র ঝাঁকুনি শুরু হয়। কোনওভাবে স্ত্রী ও সন্তান বেরিয়ে আসতে পারলেও ভেতরেই আটকে পড়েন তিনি। দীর্ঘক্ষণ পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে।

লিফটে কেন কোনও চালক ছিল না এবং যান্ত্রিক ত্রুটির জেরেই এই প্রাণহানি কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন। স্বাস্থ্য ভবন ইতিমধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। বর্তমানে হাসপাতাল চত্বরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *