মমতার ১০ প্রতিজ্ঞা ও দুয়ারে চিকিৎসা নিয়ে বড় ঘোষণা
March 20, 20267:30 pm

তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে ১০টি বড় প্রতিজ্ঞার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থবার ক্ষমতায় ফিরলে ‘দুয়ারে চিকিৎসা’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি ব্লক ও শহরের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে উন্নত স্বাস্থ্য পরিষেবা। ঘরে বসেই মিলবে চিকিৎসার সুযোগ।
নারীদের জন্য রয়েছে আরও বড় সুখবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক অনুদান এক ধাক্কায় ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১,৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা সরাসরি অ্যাকাউন্টে পাবেন ১,৭০০ টাকা। নারী ক্ষমতায়ন ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়েই সাজানো হয়েছে এই নতুন ইস্তেহার।