লক্ষ্মীর ভাণ্ডারে এবার বিরাট ধামাকা, মমতার ১০ প্রতিজ্ঞায় বদলে যাবে বাংলা

লক্ষ্মীর ভাণ্ডারে এবার বিরাট ধামাকা, মমতার ১০ প্রতিজ্ঞায় বদলে যাবে বাংলা

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তুরুপের তাস সাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে উঠে এল একগুচ্ছ জনমুখী প্রতিশ্রুতি। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে মাসিক ভাতা ৫০০ টাকা বাড়িয়ে সাধারণ শ্রেণির জন্য ১,৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির জন্য ১,৭০০ টাকা করার ঘোষণা দিয়েছেন তিনি। বেকার যুবক-যুবতীদের জন্য ‘বাংলার যুব-সাথী’ প্রকল্পে মাসে ১,৫০০ টাকা সহায়তা এবং কৃষকদের জন্য ৩০,০০০ কোটি টাকার বিশেষ বাজেটের অঙ্গীকার করা হয়েছে। প্রতিটি পরিবারে পাকা বাড়ি ও পাইপলাইনের জলের পাশাপাশি ‘দুয়ারে চিকিৎসা’ শিবিরের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার রূপরেখা তৈরি। প্রশাসনিক সংস্কারে থাকছে সাতটি নতুন জেলা ও বাণিজ্য পরিকাঠামো উন্নয়নের মাস্টারপ্ল্যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *