শৃঙ্খলারক্ষা করতে ব্যর্থ ইজরায়েল! ফিফার নজিরবিহীন শাস্তির কবলে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ

শৃঙ্খলারক্ষা করতে ব্যর্থ ইজরায়েল! ফিফার নজিরবিহীন শাস্তির কবলে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার ক্রীড়া জগতেও বড়সড় ধাক্কা খেল ইজরায়েল। শৃঙ্খলাভঙ্গের দায়ে ইজরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা। তাদের বিরুদ্ধে মূলত ‘আপত্তিকর আচরণ’, ‘ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘন’ এবং ‘বৈষম্য ও বর্ণবাদী আচরণ’-এর গুরুতর অভিযোগ আনা হয়েছে।

২০২৪ সালের অক্টোবরে প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন প্রথম ইজরায়েলের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছিল। সেই অভিযোগের ভিত্তিতে দীর্ঘ তদন্তের পর অবশেষে কড়া পদক্ষেপ নিল ফিফা। জানা গেছে, পশ্চিম সীমান্তের ক্লাবগুলিকে নিজেদের জাতীয় লিগে খেলার সুযোগ দিচ্ছিল ইজরায়েল, যা ফিফার নিয়ম অনুযায়ী প্যালেস্টাইনের ফুটবল সার্বভৌমত্বের পরিপন্থী।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ভূরাজনৈতিক সমস্যার সমাধান করা ফিফার কাজ নয়, তবে ফুটবলের মাধ্যমে শান্তি ও পারস্পরিক ঐক্য বজায় রাখা জরুরি। ইজরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির আচরণে ক্ষুব্ধ হয়েই এই মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। শুধু অর্থদণ্ডই নয়, পরবর্তী তিনটি আন্তর্জাতিক হোম ম্যাচে ইজরায়েলকে ‘ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করে, বৈষম্যকে নয়’ লেখা সংবলিত ব্যানার প্রদর্শনের নির্দেশও দিয়েছে ফিফা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *