ইদ মোবারক! পবিত্র ইদ উল-ফিতরে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ

এক মাস কৃচ্ছ্রসাধনের পর উদযাপিত হচ্ছে পবিত্র ইদ উল-ফিতর। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী শাওয়াল মাসের প্রথম দিনটি বিশ্বজুড়ে খুশির ইদ হিসেবে পালিত হয়। এই দিনটি কেবল উপবাস ভঙ্গের উৎসব নয়, বরং শান্তি, সম্প্রীতি এবং ত্যাগের এক অনন্য মহিমা বহন করে। ইসলামিক বিশ্বাস অনুযায়ী, রমজান মাসে যারা নিষ্ঠার সঙ্গে উপবাস ও প্রার্থনা করেন, আল্লাহ তাঁদের অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন।
চলতি বছর অর্থাৎ ২০২৬ সালে ভারতে ইদ উল-ফিতর পালিত হচ্ছে ২১ মার্চ। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই এই উৎসবের দিন নির্ধারিত হয়। ইদের দিন সকালে মুসলিম সম্প্রদায় মসজিদে একত্রিত হয়ে ইদের নামাজ আদায় করেন। নামাজের পর কোলাকুলি এবং শুভেচ্ছার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়। পরিবারের বড়দের কাছ থেকে ছোটদের ইদি বা সালামি নেওয়ার রীতি এই উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়।
বর্তমানে ডিজিটাল যুগে দূরে থাকা প্রিয়জনদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানানোর প্রচলন ব্যাপক। আপনিও আপনার বন্ধু, পরিবার এবং প্রিয়জনদের হোয়াটস অ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রামে নিচের চমৎকার বার্তাগুলো পাঠিয়ে ইদ মোবারক জানাতে পারেন।
ইদ উল-ফিতরের সেরা কিছু শুভেচ্ছা বার্তা
- আপনার ও আপনার পরিবারের প্রতিটি সদস্যের জীবন আনন্দে ভরে উঠুক, ইদ মোবারক।
- আল্লাহ আপনার ওপর সর্বদা সদয় থাকুন এবং আপনার সমস্ত নেক দোয়া কবুল করুন।
- এক মাস অপেক্ষার পর শাওয়ালের চাঁদ নিয়ে এল খুশির বার্তা, সকলের ইদ কাটুক চমৎকার।
- ইদ মানেই হাসি আর ইদ মানেই খুশি, সব দুঃখ ভুলে মনটা থাকুক আজীবন হাসিখুশি।
- আনন্দের এই সময়গুলো কাটুক থেমে থেমে, বছর জুড়ে তোমার তরে ইদ আসুক নেমে। ইদ মোবারক ২০২৬।
- নতুন সকাল আর নতুন এক সুন্দর দিন, আনন্দময় হয়ে উঠুক আপনার আজকের ইদের দিন।
- খুশির হাওয়া বইছে চারদিকে, ইদের এই পবিত্র আনন্দ ছড়িয়ে দিন সবার মাঝে।
- আকাশের তারা গুনে শেষ করা যাবে, কিন্তু আপনার জন্য আমার শুভকামনা কোনোদিন শেষ হবে না।
- আল্লাহ আপনার সুখ ও সমৃদ্ধির সব দ্বার উন্মুক্ত করে দিন, আপনাকে ও আপনার পরিবারকে ইদ মোবারক।
- পবিত্র ইদ আপনার জীবনে বয়ে আনুক অফুরন্ত শান্তি এবং সমৃদ্ধি।
ইদের এই পবিত্র দিনে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার। ছোট-বড় সবার মুখে হাসি ফুটুক এবং সারা বিশ্বের মানুষের জীবনে শান্তি ফিরে আসুক।