নোরার বিরুদ্ধে ফতোয়া জারি
March 20, 20268:01 pm

কন্নড় সিনেমায় নোরা ফতেহির একটি নাচের দৃশ্যকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়ায়। নোরার এই পারফরম্যান্স নিয়ে এবার সরাসরি ফতোয়া জারি করলেন ‘মুসলিম পার্সোনাল দারুল ইফতা’-র প্রধান মুফতি মৌলানা ইব্রাহিম হুসেন।
তাঁর মতে, ওই বিতর্কিত গানে প্রদর্শিত বিষয়বস্তু অত্যন্ত কুরুচিকর ও অশ্লীল। মৌলানা ইব্রাহিম হুসেন এক বিবৃতিতে জানিয়েছেন, এই ধরণের বিষয়বস্তু প্রচার করা ধর্মীয়ভাবে নিষিদ্ধ বা ‘হারাম’ এবং এটি একটি গুরুতর অপরাধ। নোরার এই পদক্ষেপকে ধর্মীয় নীতি বিসর্জন দেওয়ার শামিল বলে উল্লেখ করে তিনি দাবি করেছেন যে, এই ধরণের অশ্লীলতা সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে নোরার নতুন কাজ নিয়ে এখন তুঙ্গে বিতর্ক।