আইপিএল ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর হিটার কে জানেন? বিশ্বরেকর্ড গড়েছেন এই ভারতীয় কিংবদন্তি

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই উত্তাপ বাড়ছে ক্রিকেট মহলে। ছক্কা-চৌকার এই টুর্নামেন্টে অনেক বিধ্বংসী ব্যাটসম্যান এলেও পরিসংখ্যান বলছে এক ভারতীয় তারকার দাপট ছিল সবথেকে বেশি। আইপিএল ইতিহাসের সবথেকে বড় হিটার হিসেবে উঠে আসছে বীরেন্দ্র সেহবাগের নাম। মিডল ওভারে ব্যাট করতে নেমে প্রতি ৪.০২ বলে বাউন্ডারি হাঁকানোর এক অবিশ্বাস্য রেকর্ড রয়েছে তার দখলে।
এই তালিকায় সেহবাগের ঠিক পরেই রয়েছেন নিকোলাস পুরান, যিনি গড়ে ৪.৩২ বলে বাউন্ডারি মারেন। ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলও পিছিয়ে নেই, তার রেকর্ড ৪.৩৭ বলের। এছাড়া তালিকায় ওপরের দিকে রয়েছেন শেন ওয়াটসন এবং ভারতীয়দের মধ্যে অন্যতম সেরা হিটার রজত পতিদার। বর্তমান সময়ের তারকাদের মধ্যে ঋষভ পন্ত এবং টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়কও মিডল ওভারে বাউন্ডারি মারার ক্ষেত্রে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখেছেন। তবে আইপিএলের ইতিহাসে সেহবাগের এই অতিমানবিক ব্যাটিং পরিসংখ্যান আজও অজেয় হয়ে রয়েছে।