ইরান-প্যালেস্টাইনের সমর্থনে ভয়ংকর অ্যাকশন! ইউরোপে ইজরায়েলি অস্ত্র কারখানায় দাউদাউ আগুন

চেক প্রজাতন্ত্রের পারদুবিতসে শহরে ইজরায়েলি ডিফেন্স ফার্ম ‘এলবিট সিস্টেমস’ ও ‘এলএলপি’-র যৌথ অস্ত্র কারখানায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ‘আর্থকোয়েক ফাকশন’ নামক একটি আন্তর্জাতিক আন্ডারগ্রাউন্ড গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির দাবি, ইজরায়েল এই কারখানায় তৈরি ড্রোন ও অস্ত্র প্যালেস্টাইন, লেবানন এবং ইরানে হামলার কাজে ব্যবহার করে।
২০ মার্চ সংঘটিত এই হামলায় কারখানার মূল্যবান যন্ত্রপাতি ও ভবন ভস্মীভূত হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। হামলাকারী গোষ্ঠীটি সাফ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইজরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্বজুড়ে তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে এমন সরাসরি হামলা চলতেই থাকবে। চেক প্রজাতন্ত্রের স্বরাষ্ট্রমন্ত্রী লুবোমির মেটনার এই ঘটনাকে প্রাথমিক তদন্তে ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসেবে অভিহিত করেছেন। বর্তমানে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো ঘটনার নেপথ্যে থাকা নেটওয়ার্কটি খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।