হারকে জয় করে ১ লাখ ভোটের রেকর্ড কি ভাঙবেন হিমন্ত বিশ্ব শর্মা? দেখে নিন মেগা লড়াইয়ের সমীকরণ

আসাম বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই নিজের দুর্গ জালুকবারি নিয়ে বড়সড় হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ২৬ বছর বয়সে হারের গ্লানি থেকে গত নির্বাচনে ১ লক্ষ ভোটের ব্যবধানে ঐতিহাসিক জয়— হিমন্তের রাজনৈতিক জীবনের গ্রাফ চমকে দেওয়ার মতো। এবার সেই জয়ের ব্যবধান আরও বাড়ানোর লক্ষ্য নিয়েছেন তিনি।
বিরোধী কংগ্রেসের “হিমন্ত বনাম কংগ্রেস” প্রচারকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, তাকে অহেতুক ‘বড়’ বানানোর প্রয়োজন নেই। নিজের সাফল্যের চাবিকাঠি হিসেবে আসামীয়া পরিচয় রক্ষা এবং উন্নয়নের ইস্যুকে হাতিয়ার করেছেন তিনি। পাশাপাশি বিজেপিতে ভাঙন বা অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে সাফ জানালেন, যতদিন না কংগ্রেস হিন্দু নেতাদের গুরুত্ব দেবে, ততদিন দলবদল চলতেই থাকবে। গৌরব গগৈ-এর বিতর্কিত ইস্যু নিয়ে তদন্তের নথি ইতিমধ্যেই কেন্দ্রে পাঠিয়েছেন বলেও জানান আসামের এই দাপুটে নেতা।