মোবাইলে এই ভুল করলেই ফাঁকা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গ্রাহকদের সতর্ক করল এসবিআই

মোবাইলে এই ভুল করলেই ফাঁকা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গ্রাহকদের সতর্ক করল এসবিআই

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) সম্প্রতি সাইবার জালিয়াতি নিয়ে কোটি কোটি গ্রাহককে বিশেষ সতর্কতা জারি করেছে। ব্যাঙ্ক জানিয়েছে যে, প্রতারকরা বর্তমানে ভুয়ো ‘ব্যাঙ্ক লেটার’ এবং ‘KYC’ আপডেটের আড়ালে ক্ষতিকর এপিকে (APK) ফাইল পাঠিয়ে গ্রাহকদের ফোনে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এই ধরনের সন্দেহজনক লিঙ্কে ক্লিক করলে বা অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল করলে ব্যক্তিগত তথ্যসহ জমানো টাকা চুরির প্রবল ঝুঁকি রয়েছে।

সুরক্ষিত থাকতে এসবিআই গ্রাহকদের শুধুমাত্র গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরের মতো অফিশিয়াল মাধ্যম থেকে অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়েছে। কোনো অ্যাপ নামানোর আগে ডেভেলপারের নাম, ডাউনলোডের সংখ্যা এবং ইউজার রিভিউ ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাঙ্কটি স্পষ্ট জানিয়েছে যে, কোনো অবস্থাতেই অপরিচিত লিঙ্কে ট্যাপ করা উচিত নয়। সাইবার প্রতারণার শিকার হলে তৎক্ষণাৎ ১৯৩০ নম্বরে কল করে অভিযোগ জানাতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *