বুড়ো হাড়ের ভেলকি দেখতে তৈরি তো? আইপিএল ২০২৬ মাতাবে যে ৫ অভিজ্ঞ মহাতারকা

নিউজ ডেস্ক । কুড়ি-বিশের ক্রিকেটে তারুণ্যের জয়গান শোনা গেলেও আসন্ন আইপিএল ২০২৬-এ আকর্ষণের কেন্দ্রে থাকছেন পাঁচজন অভিজ্ঞ ক্রিকেটার। বয়সের সংখ্যাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মাঠ কাঁপাতে প্রস্তুত এই ‘বুড়ো হাড়ের’ দল। দেখে নিন কোন দলে খেলছেন এই তারকারা।
১. মহেন্দ্র সিং ধোনি (৪৪ বছর ২৫৫ দিন)
তালিকার শীর্ষে রয়েছেন মাহি। প্রায় ৪৫ ছুঁইছুঁই ধোনি আবারও চেন্নাই সুপার কিংসের জার্সিতে উইকেটের পেছন থেকে গেম প্ল্যান সাজাবেন। সিএসকে-র কাছে ধোনির কোনো বিকল্প আজও নেই।
২. রোহিত শর্মা (৩৮ বছর ৩২৩ দিন)
মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার ট্রফি জেতানো সফলতম অধিনায়ক রোহিত শর্মা এবারও থাকছেন আকর্ষণে। হার্দিক পান্ডিয়া দলের নেতৃত্বে থাকলেও রোহিতের বিধ্বংসী ব্যাটিং দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
৩. অজিঙ্ক রাহানে (৩৭ বছর ২৮৪ দিন)
অভিজ্ঞ এই ব্যাটারকে এবার দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে। ৩৮-এর কোঠায় পা দিলেও কেকেআর শিবিরে তার অভিজ্ঞতা এক অমূল্য সম্পদ।
৪. বিরাট কোহলি (৩৭ বছর ১৩৪ দিন)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মানেই বিরাট কোহলি। ২০২৫-এ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হলেও বিরাটের ফিটনেস আর ফর্ম আজও যেকোনো তরুণ ক্রিকেটারের কাছে ঈর্ষণীয়।
৫. জস বাটলার (৩৫ বছর ১৯২ দিন)
গুজরাট টাইটান্সের হয়ে এবার মাঠ মাতাবেন জস বাটলার। উইকেটকিপিং হোক বা বিধ্বংসী ব্যাটিং, ৩৫ বছর বয়সেও যেকোনো তরুণ তুর্কিকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।