রেড রোডে ইদের মেজাজে মমতা ও অভিষেক! মোদিকে কড়া হুঁশিয়ারি দিয়ে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর
March 21, 20269:34 am

প্রতিবছরের মতো এবারও রেড রোডের ইদের নমাজে শামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুশির ইদের আবহেই রাজনীতির পারদ চড়িয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করেন মমতা। সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি নাম না করে নরেন্দ্র মোদিকে ‘অনুপ্রবেশকারী’ বলে তোপ দাগেন তিনি। সিএএ এবং এনআরসি ইস্যুতে সরব হয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করে রেড রোডের মঞ্চ থেকে আজ ভোটের লড়াইয়ের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী।