ভোটার তালিকায় নাম নিয়ে সমস্যা? ১৯ জন প্রাক্তন বিচারপতির ট্রাইব্যুনাল গড়ল নির্বাচন কমিশন

ভোটার তালিকায় নাম নিয়ে সমস্যা? ১৯ জন প্রাক্তন বিচারপতির ট্রাইব্যুনাল গড়ল নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে বড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়া নিয়ে কোনও অভিযোগ থাকলে এখন থেকে সরাসরি ‘আপিল ট্রাইব্যুনালে’ আবেদন করতে পারবেন নাগরিকরা। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশ মেনে ২৩টি জেলার জন্য মোট ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়োগ করা হয়েছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনার জন্য দায়িত্ব সামলাবেন প্রাক্তন প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম। এছাড়া জেলাভিত্তিক তালিকায় রয়েছেন রণজিৎ কুমার বাগ (দক্ষিণ ২৪ পরগনা), সমাপ্তি চ্যাটার্জি (হুগলি), এবং অশোক কুমার দাসাধিকারী (হাওড়া) সহ আরও ১৫ জন অভিজ্ঞ বিচার বিভাগীয় আধিকারিক।

ভুক্তভোগী ভোটাররা নির্বাচন কমিশনের নির্দিষ্ট পোর্টাল (https://erinet.eci.gov.in) অথবা সংশ্লিষ্ট জেলার ডিএম, এডিএম বা এসডিও অফিসে সশরীরে গিয়ে আবেদন জমা দিতে পারবেন। জেলাভিত্তিক অভিযোগ নিষ্পত্তি হওয়ার পরেই এই বিশেষ ট্রাইব্যুনালের মেয়াদ শেষ হবে বলে কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *