ইদের সকালে বন্ধ রেড রোড, শহরের কোন পথ ধরলে দ্রুত পৌঁছবেন গন্তব্যে দেখে নিন ট্রাফিক আপডেট

ইদের সকালে বন্ধ রেড রোড, শহরের কোন পথ ধরলে দ্রুত পৌঁছবেন গন্তব্যে দেখে নিন ট্রাফিক আপডেট

খুশির ইদ উপলক্ষে শনিবার সকাল থেকেই কলকাতায় একগুচ্ছ ট্রাফিক বিধিনিষেধ জারি করেছে পুলিশ। নামাজ পাঠের জন্য ২০ মার্চ রাত ১০টা থেকে ২১ মার্চ দুপুর ১২টা পর্যন্ত রেড রোড সব ধরনের যানবাহনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া ভোর ৪টে থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরে পণ্যবাহী ট্রাক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে জরুরি পরিষেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী গাড়ি এই নিয়মের বাইরে থাকছে।

উত্তর ও মধ্য কলকাতার মানিকতলা মেইন রোড, নারকেলডাঙ্গা, এপিসি রায় রোড এবং বিধান সরণি সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে। দক্ষিণ ও বন্দর এলাকার খিদিরপুর, ডায়মন্ড হারবার রোড ও মোমিনপুর রোডেও ট্রাফিক পুলিশের কড়া নজরদারি থাকবে। পার্ক স্ট্রিট, মেয়ো রোড ও জওহরলাল নেহেরু রোডে যাতায়াতের ক্ষেত্রে চালকদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নির্বিঘ্নে উৎসব পালনে শহরবাসীকে ট্রাফিক পুলিশের নির্দেশিকা মেনে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে লালবাজার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *