এনার্জি ড্রিংক নাকি বোতলবন্দি বিষ? জাল স্ট্রিং তৈরির কারখানার ভিডিও দেখে নেটিজেনদের পিলে চমকে যাওয়ার জোগাড়

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে জনপ্রিয় এনার্জি ড্রিংক ‘স্ট্রিং’-এর নকল সংস্করণ। যা মূলত বিষের সমান।
একটি অন্ধকার ও স্যাঁতসেঁতে ঘরে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে এই অবৈধ কারবার। শ্রমিকরা গ্লাভস বা মাস্ক ছাড়াই খালি হাতে নোংরা জল আর সস্তা রাসায়নিক মিশিয়ে তৈরি করছে এই পানীয়। যত্রতত্র মাছি ভনভন করছে এবং স্রেফ লাল রং ব্যবহার করে আসল পানীয়ের অবিকল নকল তৈরি করা হচ্ছে।
খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এই ধরনের পানীয় শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক। এতে ব্যবহৃত সিন্থেটিক রং এবং দূষিত জল পেটের গুরুতর সংক্রমণ, ফুড পয়জনিং এমনকি দীর্ঘমেয়াদে লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ নেটিজেনরা প্রশাসনের কাছে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
🇵🇰 Pakistan’s ‘Sting Factory’ Is Just a Poison Shed
— Your Views Your News (@urviewsurnews) March 18, 2026
“Sting factory” isn’t real – it’s a filthy shed where workers manually fill bright syrup into recycled bottles, selling poisonous knock-offs
Yet govt & food department sleep while fake drinks flourish#محمد_امام #MüllerMilch pic.twitter.com/wBUsYX7nKt
অসতর্কতা এড়াতে গ্রাহকদের বোতলের সিল, লেবেলের স্বচ্ছতা এবং এমআরপি যাচাই করে অনুমোদিত দোকান থেকে পণ্য কেনার পরামর্শ দেওয়া হয়েছে।