লাইভ রিপোর্টিং চলাকালীন সাংবাদিকের মাথার ওপর আছড়ে পড়ল মিসাইল
March 21, 202610:01 am

দক্ষিণ লেবাননে ইজরায়েলি হামলার ভয়াবহতা তুলে ধরছিলেন সাংবাদিক স্টিভ সুইনি। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক রুদ্ধশ্বাস কাণ্ড। ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্টিভ যখন যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলছেন, ঠিক তাঁর কয়েক হাত দূরেই বিকট শব্দে আছড়ে পড়ল একটি ইজরায়েলি মিসাইল।
বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে চারপাশ। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য রক্ষা পান ওই সাংবাদিক ও তাঁর ক্যামেরাম্যান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া হাড়হিম করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর প্রাণভয়ে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন তিনি। বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই সাংবাদিক। রণক্ষেত্রে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা ঠিক কতটা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেন, এই ঘটনা ফের তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।