পাক সন্ত্রাস না থামলে মিলবে না এক ফোঁটা জল! রাষ্ট্রসংঘে ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি ভারতের

পাক সন্ত্রাস না থামলে মিলবে না এক ফোঁটা জল! রাষ্ট্রসংঘে ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি ভারতের

বিশ্বজুড়ে যখন জল দিবস পালিত হচ্ছে, ঠিক তখনই আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে তুলোধোনা করল ভারত। জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর থেকেই সিন্ধু জলচুক্তি নিয়ে অনড় অবস্থান নিয়েছে নয়াদিল্লি। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ সাফ জানিয়েছেন, পাকিস্তান সীমান্ত সন্ত্রাস বন্ধ না করা পর্যন্ত জলবণ্টন নিয়ে কোনও আলোচনা সম্ভব নয়।

পি হরিশ স্পষ্ট ভাষায় বলেন, চুক্তির পবিত্রতা রক্ষার আগে পাকিস্তানকে মানুষের জীবনের পবিত্রতা বুঝতে হবে। ভারত বরাবরই দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে নিজের কর্তব্য পালন করেছে, কিন্তু পাকিস্তান বারবার যুদ্ধের উস্কানি ও জঙ্গি হামলা চালিয়ে সেই বিশ্বাস ভেঙেছে। রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তান নিজেকে ‘ক্ষতিগ্রস্ত’ দেশ হিসেবে তুলে ধরে সহানুভূতি পাওয়ার চেষ্টা করলেও ভারত তা নস্যাৎ করে দেয়। নয়াদিল্লির দাবি, পাকিস্তান যতদিন না সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ত্যাগ করছে, ততদিন ১৯৬০ সালের ওই চুক্তি কার্যকর করার প্রশ্নই ওঠে না। পহেলগাঁও ঘটনার পর থেকে ভারত কড়া কূটনৈতিক অবস্থান নেওয়ায় বর্তমানে সিন্ধু জলচুক্তি স্থগিত রয়েছে, যা নিয়ে চরম চাপে পড়েছে ইসলামাবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *