নির্বাচনের মুখে নতুন ঠিকানায় রাজ্য নির্বাচন কমিশন, নিরাপত্তার চাদরে মুড়ছে বাংলা

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটল। দীর্ঘদিনের পুরনো বামার অ্যান্ড লরি ভবন ছেড়ে এবার নতুন ঠিকানায় স্থানান্তরিত হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। হাইকোর্ট সংলগ্ন শিপিং কর্পোরেশন ভবনে আগামী সোমবার থেকেই ধাপে ধাপে প্রশাসনিক কাজকর্ম শুরু হবে। পুরনো ভবনে জায়গার অভাব এবং সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার জেরেই এই স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
অন্যদিকে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যে মোতায়েন থাকা ৪৮০ কো ম্পা নি বাহিনীর সঙ্গে আরও ১৯২০ কো ম্পা নি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী যোগ দিচ্ছে। সব মিলিয়ে মোট ২৪০০ কো ম্পা নি জওয়ান এবার ভোটের ময়দানে পাহারায় থাকবে। এর মধ্যে সিআরপিএফ, বিএসএফ এবং আইটিবিপি-র মতো দক্ষ বাহিনীর পাশাপাশি ২১টি রাজ্যের বিশেষ পুলিশ বাহিনীও শামিল হচ্ছে।
ভোটপ্রক্রিয়া শেষ হওয়ার পরেও রাজ্যে কড়া নিরাপত্তা বজায় থাকবে। আগামী ২৯ এপ্রিল নির্বাচন মিটে গেলে একটি বড় অংশ ফিরে গেলেও, গণনাকেন্দ্র ও স্ট্রং রুমের পাহারায় থাকছে ২০০ কো ম্পা নি বাহিনী। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও ৫০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজ্যেই মোতায়েন থাকবে। ভোটার তালিকা সংশোধন ও দফতর বদলের পর এবার পূর্ণ শক্তিতে ভোটের প্রস্তুতি শুরু করল কমিশন।