অভিনেতা প্রশান্ত তামাংয়ের প্রয়াণে অনিশ্চয়তার মুখে সালমান খানের ‘মাতৃভূমি’

অভিনেতা প্রশান্ত তামাংয়ের প্রয়াণে অনিশ্চয়তার মুখে সলমন খানের ‘মাতৃভূমি’

চলতি বছরের জানুয়ারিতে ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাংয়ের আকস্মিক মৃত্যুতে বড়সড় ধাক্কা খেল সালমান খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি’। এই দেশাত্মবোধক ছবিতে সালমান খানের বিপরীতে খলনায়কের ভূমিকায় অভিনয় করছিলেন প্রশান্ত। তাঁর অকালপ্রয়াণে ছবিটির নির্মাণকাজ ও মুক্তি নিয়ে বর্তমানে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ফলে ২০২৬ সালের এপ্রিলে বক্স অফিস দখলের পরিকল্পনাও ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে খবর, প্রশান্ত তামাং তাঁর অভিনীত অংশের শুটিং সম্পূর্ণ করতে পারেননি। বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্সের শুটিং বাকি থাকায় বিপাকে পড়েছেন নির্মাতারা। যদিও ক্লোজ-আপ দৃশ্যগুলো বিকল্প পদ্ধতিতে সামলানো সম্ভব, কিন্তু জটিল অ্যাকশন দৃশ্যগুলো প্রশান্ত ছাড়া সম্পন্ন করা প্রায় আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে নির্ধারিত সময়ে ছবির টিজার বা ট্রেলার মুক্তি পেলেও সিনেমার ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে।

বর্তমান পরিস্থিতিতে চিত্রনাট্যে বদল আনার চিন্তাভাবনা করছেন পরিচালক অপূর্ব লাখিয়া ও প্রযোজনা সংস্থা। প্রযুক্তির সাহায্যে প্রশান্তকে পর্দায় ফিরিয়ে আনার সম্ভাবনা থাকলেও তার জন্য পরিবারের অনুমতি এবং সালমান খানের নতুন শিডিউল পাওয়া জরুরি হয়ে পড়েছে। সব মিলিয়ে শুটিংয়ের খরচ বৃদ্ধি এবং যান্ত্রিক জটিলতার কারণে ‘মাতৃভূমি’র মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *