ইরাক-ইরান সংঘাত নিয়ে ট্রাম্পের বড় চাল, মধ্যপ্রাচ্যে কি যুদ্ধের অবসান ঘটছে
March 21, 20262:24 pm

ওয়াশিংটন: ইরান ও আমেরিকার মধ্যে চলা দীর্ঘকালীন সংঘাতের ইতি টানতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানের পালটা হিসেবে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক ও জ্বালানি ঘাঁটিতে ইরানের হামলা ওয়াশিংটনকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ট্রাম্পের লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ও প্রতিরক্ষা শিল্পকে গুঁড়িয়ে দেওয়া এবং তাদের পারমাণবিক ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখা। একইসঙ্গে ইজরায়েল ও সৌদি আরবের মতো মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিল আমেরিকা। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষার দায়িত্ব এখন সংশ্লিষ্ট দেশগুলোকেই নিতে হবে। ইরানের হুমকি প্রশমিত হলে সেখানে মার্কিন সামরিক উপস্থিতির প্রয়োজনীয়তা আর থাকবে না বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।