২৬-এর রণকৌশল: রবিবার থেকেই ভোটের প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়

২৬-এর রণকৌশল: রবিবার থেকেই ভোটের প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামীকাল রবিবার থেকেই রাজ্যে আনুষ্ঠানিক প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় চেতলায় একটি গুরুত্বপূর্ণ কর্মিসভার ডাক দেওয়া হয়েছে। সেখান থেকেই এবারের নির্বাচনী প্রচারের সূচনা করবেন তিনি। এই সভায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম এবং ভবানীপুরের সকল কাউন্সিলর উপস্থিত থাকবেন।

অন্যদিকে, ভোটের ময়দানে তৎপরতা বাড়িয়েছে বিরোধী শিবিরও। শনিবার সকালে সশরীরে কালীঘাট মন্দিরে পূজা দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আজ ছিল তাঁর প্রচারের দ্বিতীয় দিন। পূজা শেষে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার প্রস্তুতি নেন। এর ফলে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে খাস কলকাতায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে।

এর আগে শনিবার সকালে কলকাতার রেড রোডে আয়োজিত ইদের বিশেষ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি উৎসবের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন। উৎসবের মেজাজ কাটতে না কাটতেই এবার সরাসরি রাজনীতির ময়দানে কোমর বেঁধে নামছে শাসক ও বিরোধী উভয় পক্ষই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *