ইরান যুদ্ধের ইতি টানছেন ট্রাম্প, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে বিশ্বকে কড়া বার্তা

ইরান যুদ্ধের ইতি টানছেন ট্রাম্প, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে বিশ্বকে কড়া বার্তা

মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সমাপ্তির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি জানান, ইরানের সামরিক পরিকাঠামো ও নৌ-বিমান শক্তি প্রায় ধ্বংস করে আমেরিকা লক্ষ্যপূরণের দোরগোড়ায় পৌঁছেছে। ইজরায়েল ও সৌদি আরবের মতো বন্ধু দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইরান যাতে ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা আমেরিকা কঠোরভাবে নজর রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

হরমুজ প্রণালীর নিরাপত্তা প্রসঙ্গে ট্রাম্প এক তাৎপর্যপূর্ণ বার্তায় জানান, আমেরিকা এই জলপথ ব্যবহার করে না, তাই এটি ব্যবহারকারী দেশগুলোকেই এর সুরক্ষার দায়িত্ব নিতে হবে। তবে প্রয়োজন পড়লে আমেরিকা সহায়তার জন্য প্রস্তুত থাকবে। উল্লেখ্য, টানা ২২ দিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও পাল্টা প্রত্যাঘাতে আমেরিকার একাধিক যুদ্ধবিমান ও তেলের ট্যাঙ্কার ধ্বংস হয়েছে।

বর্তমানে হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস ভাণ্ডারগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ব অর্থনীতিতে বড়সড় সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্পের এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাজারে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *