৬-এ কি কিস্তিমাত কেন্দ্রীয় সরকারি কর্মীদের? ডিএ নিয়ে এল বড় আপডেট

৬-এ কি কিস্তিমাত কেন্দ্রীয় সরকারি কর্মীদের? ডিএ নিয়ে এল বড় আপডেট

মার্চের বেতনেই কি মিলবে বকেয়া ডিএ? বড় ঘোষণা করল কেন্দ্র। লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এপ্রিল মাস নিয়ে আসছে খুশির খবর। মূল্যবৃদ্ধির পরিসংখ্যান অনুযায়ী মহার্ঘ ভাতা বা ডিএ ২ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। বর্তমানে ৫৮ শতাংশ হারে ডিএ পেলেও শীঘ্রই তা বেড়ে হতে পারে ৬০ শতাংশ।

হিসাব অনুযায়ী যার মূল বেতন ১৮,০০০ টাকা তিনি বর্তমানে ১০,৪৪৪ টাকা ডিএ পাচ্ছেন। বৃদ্ধি কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ১০,৮০০ টাকায় অর্থাৎ প্রতি মাসে অতিরিক্ত ৩৬০ টাকা লাভ। তবে যান্ত্রিক কারণে মার্চের বেতনে এরিয়ার বা বকেয়া টাকা না মিললেও এপ্রিলের বেতনের সাথে জানুয়ারি থেকে মার্চ মাসের সম্পূর্ণ এরিয়ার একবারে ঢুকে যাবে অ্যাকাউন্টে। ৩১ ডিসেম্বর ২০২৫-এ সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ায় ১ জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষায় দিন গুনছেন কর্মীরা। বড় কোনো ঘোষণা না আসা পর্যন্ত আপাতত এই ডিএ বৃদ্ধিই বড় স্বস্তি দিচ্ছে সরকারি কর্মচারীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *