২৫০ কোটির বিলাসবহুল জেট কিনছে মধ্যপ্রদেশ সরকার

২৫০ কোটির বিলাসবহুল জেট কিনছে মধ্যপ্রদেশ সরকার

ভাড়া করা বিমানের দিন শেষ করে এবার আকাশপথে দাপট দেখাতে নিজস্ব জেট কিনছে মধ্যপ্রদেশ সরকার। প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে কেনা এই অত্যাধুনিক ‘চ্যালেঞ্জার ৩৫০০’ বিমানটি আগামী জুনের মধ্যেই হাতে পেতে চলেছে মোহন যাদব প্রশাসন। বর্তমানে কোনো নিজস্ব বিমান না থাকায় প্রতি মাসে যাতায়াত বাবদ সরকারকে গুণতে হয় মোটা অঙ্কের ভাড়া।

কানাডার বোম্বার্ডিয়ার কো ম্পা নি এই বিশেষ জেটটি তৈরি করছে। নিরাপত্তা ও গুণমান যাচাই করতে পাইলট ও ইঞ্জিনিয়ারদের একটি বিশেষজ্ঞ দল আগামী জুনে কানাডা সফরে যাবেন। এই কারিগরি পরীক্ষার জন্যই বরাদ্দ করা হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা।

ঘণ্টায় ৮৭০ কিলোমিটার গতিবেগের এই বিমানটি একনাগাড়ে ৩ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই জেটে চালক দল ছাড়াও ১০ জন যাত্রী অনায়াসেই সফর করতে পারবেন। নতুন এই সংযোজন রাজ্য কোষাগারের ভাড়ার খরচ বাঁচানোর পাশাপাশি সরকারি সফরে গতি আনবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *