সহকর্মীর গোপন ভিডিও রেকর্ড করে ২৫ লাখ টাকা দাবি গুজরাটের চিকিৎসকের
March 21, 20269:03 pm

একতরফা প্রেমের জেরে ক্লিনিকের ডেলিভারি রুমে স্পাই ক্যামেরা বসিয়ে মহিলা সহকর্মীর ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করার চাঞ্চল্যকর অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। গুজরাটের রাজকোটের এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসক কমল নন্ধার কাছ থেকে প্রায় ৩ হাজার গোপন ভিডিও ফুটেজ উদ্ধার করেছে পুলিশ।
তদন্তে জানা গেছে, ২০২৩ সাল থেকে সাধু বাসওয়ানি রোডের ওই ক্লিনিকের বাল্ব হোল্ডারে লুকানো ক্যামেরার মাধ্যমে এই নজরদারি চলছিল। ওই ভিডিওগুলি হাতিয়ার করে অভিযুক্ত এবং তার সহযোগীরা ভুক্তভোগীর কাছে ২৫ লক্ষ টাকা দাবি করে এবং ইতিমদধ্যেই ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। ব্ল্যাকমেলের এই চক্রে জনৈক সাংবাদিকসহ মোট ১২ জনের নাম উঠে এসেছে। রাজকোট সাইবার ক্রাইম থানা অভিযুক্তদের বিরুদ্ধে তোলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।