২৫ লাখের ধুমধাম বিয়ে না করে কোর্ট ম্যারেজ! ২৩ লাখ টাকা জমিয়ে কীভাবে কোটিপতি হলেন এই তরুণী

২৫ লাখের ধুমধাম বিয়ে না করে কোর্ট ম্যারেজ! ২৩ লাখ টাকা জমিয়ে কীভাবে কোটিপতি হলেন এই তরুণী

বিয়ের জাঁকজমক বাদ দিয়ে কোটি টাকার মালিক হওয়ার ম্যাজিক ফর্মুলা! নেটদুনিয়ায় শোরগোল ফেলা এক তরুণীর আসল সত্যিটা জানলে আপনিও চমকে যাবেন।

মেয়ের বিয়ের জন্য বাবা-মায়ের ১২ বছরের জমানো ২৫ লক্ষ টাকা খরচ না করে মাত্র ২ লক্ষ টাকায় সেরে ফেললেন বিয়ে। বাকি ২৩ লক্ষ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতেই ৭ বছরে সেই অঙ্ক দাঁড়াল ৮২ লক্ষ টাকায়। এর মধ্যে ৪০ লক্ষ টাকা দিয়ে কেনা হলো নতুন বাড়ি, তাও হাতে রইল আরও ৪২ লক্ষ টাকা।

সোশ্যাল মিডিয়ায় এই কাহিনী ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এক পক্ষ বলছে, লোক দেখানো বিয়ের চেয়ে ভবিষ্যৎ গোছানোই বুদ্ধিমানের কাজ। কারণ বিয়েতে হাজার আয়োজন করলেও অতিথিদের খুঁতখুঁতানি থামানো যায় না। অন্য পক্ষের মতে, বিয়ে কেবল খরচ নয়, এটি সামাজিক সম্পর্কের বন্ধন। উৎসব বাদ দিলে আত্মীয়তার টান আলগা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *