প্রথম দেখাতেই নারীদের মন জয় করতে পুরুষদের এই ৭টি গোপন টিপস জানা জরুরি

প্রথম দেখাতেই নারীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠার সহজ উপায় হলো নিজের পোশাক ও সাজসজ্জার খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দেওয়া। অনেক পুরুষই এই ছোট বিষয়গুলো এড়িয়ে যান, কিন্তু নারীরা এগুলো দ্রুত লক্ষ্য করেন।
১. জুতো বা শু: দামী পোশাক পরলেও জুতো যদি নোংরা হয় তবে পুরো লুক নষ্ট হয়ে যায়। ফরমাল পোশাকের সাথে স্পোর্টস শু বা পালিশহীন জুতো পরা নারীরা একদম পছন্দ করেন না।
২. ফিটিং: পোশাক খুব বেশি ঢিলেঢালা বা অতিরিক্ত টাইট হওয়া উচিত নয়। কাঁধের সেলাই এবং প্যান্টের দৈর্ঘ্য সঠিক আছে কি না তা নারীরা খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন।
৩. ইস্ত্রি করা পোশাক: কুঁচকানো বা ভাঁজ পড়া শার্ট পরলে ব্যক্তিত্বে নেতিবাচক প্রভাব পড়ে। পরিষ্কার ও ইস্ত্রি করা পোশাক আপনার প্রতি অন্যের শ্রদ্ধা বাড়িয়ে দেয়।
৪. বেল্ট ও জুতোর মিল: কালো জুতোর সাথে কালো বেল্ট এবং ব্রাউন জুতোর সাথে ব্রাউন বেল্ট পরা উচিত। এই সাধারণ ফ্যাশন সেন্স বজায় না রাখলে আপনার রুচি নিয়ে প্রশ্ন উঠতে পারে।
৫. মোজা: বসা বা হাঁটার সময় মোজা দৃশ্যমান হয়। ফুটো হওয়া মোজা বা ফরমাল পোশাকের নিচে সাদা স্পোর্টস মোজা পরা খুবই দৃষ্টিকটু। সবসময় গাঢ় রঙের মোজা ব্যবহার করা ভালো।
৬. কলার ও কাফ: শার্ট নতুন হলেও যদি কলার কুঁচকানো বা হাতের কাছে নোংরা থাকে, তবে তা আপনার অলসতা প্রকাশ করে। পরিষ্কার ও টানটান কলার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।
৭. ঘড়ি: খালি হাতের চেয়ে রুচিশীল ঘড়ি পুরুষদের ব্যক্তিত্বে গাম্ভীর্য আনে। টি-শার্টের সাথে স্পোর্টস ওয়াচ এবং অফিসের পোশাকের সাথে লেদার স্ট্র্যাপের ঘড়ি নারীদের বেশি পছন্দ।