বাঘের সঙ্গে মরণপণ যুদ্ধ করে প্রাণরক্ষা! সুন্দরবনের গভীর জঙ্গলে রোমহর্ষক ঘটনা

বাঘের সঙ্গে মরণপণ যুদ্ধ করে প্রাণরক্ষা! সুন্দরবনের গভীর জঙ্গলে রোমহর্ষক ঘটনা

সুন্দরবনের বড়িতলা জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের মুখে পড়লেন মৎস্যজীবী নিখিল মণ্ডল। শনিবার সন্ধ্যায় একটি খাড়ির মুখ থেকে বেরোনোর সময় আচমকা দুই শাবক-সহ একটি বাঘ নিখিলের ওপর ঝাঁপিয়ে পড়ে। নৌকার ওপরেই শুরু হয় ধস্তাধস্তি। প্রত্যক্ষদর্শী গোবিন্দ মণ্ডল ও অন্য সঙ্গীরা বাঁশ ও লাঠি নিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে বাঘটি নিখিলকে ছেড়ে জঙ্গলে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় নিখিলকে উদ্ধার করে প্রথমে যোগেশগঞ্জ এবং পরে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *