ইরানের বিরুদ্ধে সৌদি আরবের চরম পদক্ষেপ: দূতাবাস কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ

ইরানের বিরুদ্ধে সৌদি আরবের চরম পদক্ষেপ: দূতাবাস কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে ইরানের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি আরব। রবিবার ভোরে এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি দূতাবাসের সামরিক অ্যাটাশে এবং আরও চার কর্মীকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। রিয়াদের দাবি, তেহরানের সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক চুক্তি, প্রতিবেশীসুলভ আচরণ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের চরম লঙ্ঘন।

সৌদি আরব স্পষ্ট জানিয়েছে, ইরানের এই অব্যাহত হামলা কেবল সার্বভৌমত্বের প্রতি আসাম্মান নয়, বরং ইসলামী ভ্রাতৃত্ব ও বেইজিং চুক্তির পরিপন্থী। বিশেষ করে ইজরায়েলের ডিমোনা পরমাণু গবেষণা কেন্দ্র লক্ষ্য করে চালানো ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রিয়াদ মনে করছে, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে এবং দুই দেশের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ডিমোনার ওই হামলায় ক্ষেপণাস্ত্র লক্ষ্যচ্যুত হয়ে আবাসিক এলাকায় পড়লে শতাধিক মানুষ আহত হন। যার মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ইরানের এই প্রত্যাঘাতের পর সৌদি আরবসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলো তেহরানের ‘প্রকাশ্য’ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি সরকারের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *