আঁতেল বাঙালির আড্ডাবাজি নিয়ে বিস্ফোরক সেই সঞ্জীব সান্যালই কি বিজেপির ট্রাম্প কার্ড

আঁতেল বাঙালির আড্ডাবাজি নিয়ে বিস্ফোরক সেই সঞ্জীব সান্যালই কি বিজেপির ট্রাম্প কার্ড

রাজ্য রাজনীতিতে এবার সবথেকে বড় চমক দিতে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যালকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করার জোর জল্পনা শুরু হয়েছে। একুশের ভোটে এই আসনে জয়ী হয়েছিলেন মুকুল রায়, যা বিজেপির জন্য অন্যতম ‘নিরাপদ’ আসন হিসেবে পরিচিত। বিদায়ী বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর নাম প্রথম তালিকায় না থাকায় শূন্যস্থান পূরণে সঞ্জীব সান্যালই এখন পদ্মশিবিরের প্রধান পছন্দ।

বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যালের উত্তরসূরি সঞ্জীবের পারিবারিক শিকড় নদিয়ার সঙ্গে যুক্ত। তবে রাজনীতির ময়দানে নামার আগেই তাঁর কিছু মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। বাঙালির উচ্চাকাঙ্ক্ষার অভাব এবং ‘আঁতেলবাজি’ নিয়ে তাঁর কঠোর সমালোচনা বঙ্গসমাজে বিতর্কের সৃষ্টি করেছিল। বাম আমলের শিল্প বিনাশ এবং মরিচঝাঁপি হত্যাকাণ্ড নিয়ে তাঁর আক্রমণাত্মক অবস্থান স্পষ্ট করে দেয় যে, প্রার্থী হলে তাঁর প্রধান লক্ষ্য হবে বাম-তৃণমূল জমানার কড়া সমালোচনা। আগামী সপ্তাহেই বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকায় এই বড় নাম থাকার সম্ভাবনা প্রবল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *