আইপিএল ২০২৬: পারফরম্যান্স ও ফিটনেসের অগ্নিপরীক্ষায় ভারতীয় ক্রিকেটাররা

আইপিএল ২০২৬: পারফরম্যান্স ও ফিটনেসের অগ্নিপরীক্ষায় ভারতীয় ক্রিকেটাররা

আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএল ভারতীয় ক্রিকেটারদের জন্য বিশ্বকাপের যোগ্যতা অর্জনের প্রধান মঞ্চ হয়ে উঠেছে। প্রধান নির্বাচক অজিত আগারকারের নেতৃত্বাধীন কমিটি ২০ জন ক্রিকেটারের একটি ‘কোর গ্রুপ’ তৈরি করেছে, যাদের ফর্ম ও ফিটনেসের ওপর ভিত্তি করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দল গঠন করা হবে। বিসিসিআই সূত্রের খবর, আইপিএলে ব্যর্থ হলে তারকা ক্রিকেটারদেরও বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখতে বিসিসিআই নির্বাচকদের বিভিন্ন ভেন্যুর দায়িত্ব ভাগ করে দিয়েছে। আগারকার নিজে মুম্বইয়ের ম্যাচগুলো পর্যবেক্ষণ করবেন, অন্যদিকে এসএস দাস কলকাতা এবং আরপি সিং দিল্লির ম্যাচগুলোতে নজর রাখবেন। নির্বাচকরা প্রতি সপ্তাহে মাঠ থেকে গোপন রিপোর্ট পাঠাবেন, যেখানে চাপের মুখে খেলোয়াড়দের দক্ষতা এবং শারীরিক সক্ষমতার বিস্তারিত মূল্যায়ন থাকবে।

আইপিএল শেষেই জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়ে টেস্ট খেলতে নামবে ভারত। টিম ম্যানেজমেন্টের মূল লক্ষ্য রোহিত, কোহলি ও বুমরাদের মতো সিনিয়রদের ফিটনেস নিশ্চিত করা। বিশেষ করে যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের মতো পেসারদের কাজের চাপ নিয়ন্ত্রণে কড়া নজর রাখা হচ্ছে, যাতে আসন্ন দীর্ঘ টেস্ট মরসুমের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত থাকেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *