ইরানে নেতৃত্বের সংকট: নিখোঁজ মোজতবা খামেনেইকে নিয়ে ঘনীভূত রহস্য

ইরানে নেতৃত্বের সংকট: নিখোঁজ মোজতবা খামেনেইকে নিয়ে ঘনীভূত রহস্য

ইরান-ইজরায়েল যুদ্ধের চতুর্থ সপ্তাহেও দেশটির নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেইয়ের অনুপস্থিতি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি পিতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর মোজতবা দায়িত্ব নিলেও বর্তমানে তাঁর অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গোয়েন্দা সূত্র ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, মোজতবা বর্তমানে ক্ষমতাচ্যুত এবং ইরান কার্যত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর নিয়ন্ত্রণে রয়েছে।

ইজরায়েলের মোসাদ ও মার্কিন সিআইএ তাঁকে হন্যে হয়ে খুঁজলেও কোনো হদিস মিলছে না। সূত্রের খবর, পূর্ববর্তী হামলায় আহত মোজতবা বর্তমানে বেঁচে থাকলেও তেহরানের শাসনব্যবস্থায় তাঁর কোনো সক্রিয় ভূমিকা নেই। আলি লারিজানির মৃত্যুর পর দেশটির নিরাপত্তা ও পরিচালনার ভার এখন সেনাশক্তির হাতে। তবে মোজতবা মাঝেমধ্যে গোপন ডেরা থেকে বার্তা দিলেও তাঁর প্রশাসনিক কর্তৃত্ব নিয়ে পশ্চিমা দেশগুলো সন্দিহান।

কুয়েতি সংবাদমাধ্যম ‘আল-জারিদা’ দাবি করেছে, আহত মোজতবা বর্তমানে রাশিয়ায় চিকিৎসাধীন। ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত উদ্যোগে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রুশ যুদ্ধবিমানে করে মস্কো নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। এই বিষয়ে ক্রেমলিন সরাসরি কোনো মন্তব্য না করলেও বিষয়টি অস্বীকারও করেনি। ফলে ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব এবং মোজতবার শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে ভূ-রাজনৈতিক উদ্বেগ ক্রমশ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *